স্কুইড গেম (Squid Game) সাউথ কোরিয়ান জনপ্রিয় একটি ড্রামা সিরিজ যেটি ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল।
অনলাইনে মুক্তির পর পরই এটি বিশ্বব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং নেটফ্লিক্সের ইতিহাসে সবথেকে বেশি দেখা ওয়েব সিরিজগুলোর মধ্যে প্রথম সারিতে স্থান করে নেয়।
ইতিমধ্যে স্কুইড গেমের এর -ই সিরিজের জনপ্রিয়তা শুধু দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি প্রচুর পরিমাণ টাকা আয়ও করেছে।
স্কুইড গেম সম্পর্কে বিস্তারিত তথ্য।
স্কুইড গেম (কোরীয়: 오징어 게임; আরআর: অজিংগ-ইয়ো জেইম) একটি দক্ষিণ কোরীয় অস্তিত্ববাদী টেলিভিশন ধারাবাহিক যা নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
হোয়াং দং-হিউকের এর পরিচালনায় এবং রচনায় এই সিরিজটি সম্পুর্ণ করা হয়।
সিরিজটিতে অভিনয় করেছেন লি জং-জা, পার্ক হেই-সো, ও ইয়াং-সু, ওয়াই হা-জুন, জং হো-ইয়েন, হিও সুং-তায়ে, অনুপম ত্রিপাঠি এবং কিম জু-রিউং।
মূলত এই সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী একটি বিশেষ খেলায় অংশগ্রহন করে।
খেলার নিয়ম কানুন ও প্রাইজ ফিক্সড।
স্কুইড গেম-এ মোট ৬টি ধাপ ছিল, নিচে তা আলোচনা করা হলো:
১ম ধাপ: রেড (Red light) লাইট, গ্রিন (Green light) লাইট:
এই গেমে অংশগ্রহণকারীদের নিদিষ্ট টাইমের ভতর দৌড়ে একটি পুতুলকে অনুসরণ করতে হতো।
পুতুলটি যখন ঘাড় ঘুরত এবং তার আলো লাল হয়ে যেত, তখন খেলোয়াড়দের নিয়ম অনুযায়ী থেমে যেতে হবে।
অন্যথায় ঐ মুহূর্তেও কেউ যদি দৌড়াতে বা নড়াচড়া করতে থাকে, রুলস অনুযায়ী তাকে গুলি করে দেওয়া হবে এবং গেমথেকে এলিমিনেট করা হবে।
২য় ধাপ: ডালগোনা ক্যান্ডি:-
দ্বিতীয় ধাপে খেলোয়াড়দের ডালগোনা নামক এক প্রকার ক্যান্ডি দেওয়া হয় এবং এর মধ্যে তৈরি চিহ্নটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাঙতে হবে।
এই কাজটি পিন বা সূঁচের সাহায্যে করতে হত । যদি কেউ চিহ্নটি ভাঙতে গিয়ে ক্যান্ডিটি ভেঙে ফেলত, তবে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হতো।
৩য় ধাপে:টুগ অফ ওয়ার:
তৃতীয় ধাপে দুটি দলকে একটি দড়ির দুই প্রান্তে দাঁড় করানো হবে। এরপর উভয় দলকে দড়ি ধরে একে অপরের দিকে টানতে হতো।
যে দল দড়ি ছেড়ে দিত বা পিছিয়ে যাবে, সেই দলের সবাইকে মেরে ফেলা হবে।
৪র্থ ধাপে: মার্বেলস বা বাংলায় গুলি:
চতুর্থ ধাপে খেলোয়াড়দের জোড়ায় ভাগ করা হতো এবং প্রত্যেক জোড়াকে কিছু মার্বেল দেওয়া হতো।
তাদের নিজেদের মার্বেল জেতার জন্য একে অপরের সাথে খেলতে হতো। এই গেমে পরাজিত খেলোয়াড়দের মেরে ফেলা হতো।
৫ম গেম: গ্লাস ব্রিজ বা কাচের ব্রিজ :
পঞ্চম ধাপে খেলোয়াড়দের একটি কাঁচের সেতুর ওপর দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই পার হতে হতো।
এই সেতুতে কিছু কাঁচ ছিল সাধারণ এবং কিছু ছিল টেম্পারড গ্লাস (tempered glass)।
সাধারণ কাঁচের ওপর পা রাখলে তা ভেঙে যেত এবং খেলোয়াড় নিচে পড়ে মারা যেত। টেম্পারড গ্লাস তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী হওয়ায় ভাঙত না।
খেলোয়াড়দের অনুমান করে টেম্পারড গ্লাসের ওপর দিয়ে হেঁটে সেতু পার হতে হতো।
৬ষষ্ঠ স্কুইড গেম: ষষ্ঠ তথা শেষ ধাপে দুইজন খেলোয়াড় একে অপরের সঙ্গে স্কুইড গেমে প্রতিদ্বন্দ্বিতা করত।
এই গেমে একজন আক্রমণকারী এবং অন্যজন ডিফেন্ডার হিসেবে খেলত।
আক্রমণকারীর লক্ষ্য ছিল স্কুইডের মাথায় পৌঁছানো এবং ডিফেন্ডারের কাজ ছিল তাকে বাধা দেওয়া।
এই রাউন্ডে যে পরাজিত হতো, সে মারা যেত এবং বিজয়ী খেলোয়াড় বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পেত।
এই খেলায় এক জনই জয়ী হতে পারবে। যে শেষ পযর্ন্ত টিকে থাকতে পারবে এবং জয়ী হতে পারলে তাদের জন্য ৩৩ মিলিয়ন ডলার পুরস্কারের ব্যবস্থা আছে। তবে এই এর পরিণতি মারাত্মক।গেমে পরাজয় মানে মৃত্যু।
ফ্রি গেমস সম্পর্কে বিস্তারিত তথ্য
ফ্রি ফায়ার গেমস খেলা ও ডাউনলোড সম্পর্কে বিস্তারিত!
