জন্ম নিবন্ধন হল প্রতিটা শিশুর গ্রহনযোগ্য পরিচয় এবং নাগরিকত্বের প্রথম প্রমাণপত্র।
বাংলাদেশে জন্ম নিবন্ধন প্রক্রিয়া তুলনামূলক ভাবে সহজ এবং অনলাইনে উপলব্ধ যোগ্য।

কোথায় গিয়ে জন্ম নিবন্ধন কারবেন:
* ইউনিয়ন পরিষদ কার্যালয়: আপনার শিশু যদি গ্রামের এলাকায় জন্মগ্রহণ করে থাকে, তাহলে আপনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন করতে পারবেন
অথবা আপনার গ্রামে একজন গ্রাম পুলিশ আছে তাঁর কাছে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে জন্ম নিবন্ধন করতে পারবেন।
* পৌরসভা কার্যালয়: আপনার শিশু যদি শহরের জন্মগ্রহণ করে থাকে, তাহলে আপনি পৌরসভা কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন করতে পারবেন।
* সিটি কর্পোরেশন কার্যালয় গিয়ে : আপনার শিশুটি যদি সিটি কর্পোরেশনে জন্মগ্রহণ করে থাকে, তাহলে আপনি সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন করতে পারবেন।
বি:দ্রা: কিছু হাসপাতাল বা ক্লিনিকে শিশুদের জন্মের পরপরই জন্ম নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে।
আপনি আপনার শিশুর জন্মের সময় হাসপাতাল বা ক্লিনিক থেকে জন্ম নিবন্ধন করাতে পারেন।
শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে ফি সম্পুর্ণ ফ্রি।
বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন বাধ্যতামূলক। বর্তমানে নিয়ম অনুযায়ী, এখন
জন্ম নিবন্ধন করতে হলে ৩ টি জিনিস সর্বপ্রথম দরকার।
-
* শিশুর জন্ম সনদ
-
*বাবা-মায়ের পরিচয়পত্র
-
*ঠিকানার প্রমাণপত্র
১৮ বছরের বেশি বয়সী সবাইকে তাদের জন্ম নিবন্ধন সনদে ছবি যুক্ত করতে হবে।
চলুন জেনে রাখি জন্ম নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার।
নম্বর১. পরিচয় ও নাগরিকত্ব প্রমাণ:
জন্ম নিবন্ধন একজন ব্যক্তির গ্রহণযোগ্য পরিচয় পত্র এবং বাংলাদেশের নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ বা দলিল হিসেবে কাজ করে।
নম্বর২. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি:
শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজে) ভর্তি হওয়ার জন্য জন্ম নিবন্ধন একটি বাধ্যতামূলক নথিপত্র। এটি শিক্ষার্থীর পূর্ণ বয়স ও পরিচয় নিশ্চিত করে এবং স্থায়ী ঠিকানার নিশ্চয়তা প্রকাশ করে।
নম্বর৩. স্বাস্থ্য সেবা গ্রহণ: স্বাস্থ্য সেবা, বিশেষ করে শিশুদের টিকাকরণ এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সুবিধা পেতে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়।
নম্বর৪. ভোটার আইডি কার্ড তৈরি ক্ষেত্রে: ভোটার আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন একটি অপরিহার্য নথি বা তথ্য প্রমান।
এটি নাগরিকত্বের প্রমাণ এবং ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজন।
নম্বর৫. সরকারি সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রে: সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এবং নাগরিক মৌলিক অধিকার ,
যেমন – ভাতা, বৃত্তি, আবাসন, ইত্যাদি পেতে জন্ম নিবন্ধন বিশেষ ভাবে প্রয়োজন হয়।
নম্বর৬. বিবাহ নিবন্ধন: বিবাহ রেজিস্ট্রশন (নিবন্ধন) করার ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন আবশ্যিক ভাবে কাজে লাগে।
বাল্যবিবাহ প্রতিরোধে এবং শিশুশ্রম রোধে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
নম্বর৭. সম্পত্তি ক্রয়-বিক্রয় কারার ক্ষেত্রে: সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বয়স এবং পরিচয় প্রমাণের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন হয়।
নম্বর৮. ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে: ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নথিপত্র।
নম্বর৯.পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে :
পাসপোর্ট তৈরি করার জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন হয়।
এটি বিদেশ ভ্রমণ এবং অন্যান্য আন্তর্জাতিক কার্যক্রমের জন্য অপরিহার্য।
নম্বর১০. ব্যাংকিং কার্যক্রম কাজে লাগে: সরকারি- বেসরকারি সকল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ও বাধ্যতা মূলক।
নম্বর১১. চাকরির আবেদন: সরকারি- বেসরকারি চাকরির অনেক ক্ষেত্রে আবেদনের সময় জন্ম নিবন্ধন সত্যায়িত সনদ চাওয়া হয়।
নম্বর১২. বিভিন্ন ভেরিফিকেশনে :বিভিন্ন ভেরিফিকেশ, যেমন:পাসপোর্ট ভেরিফিকেশনে,চাকুরি ভেরিফিকেশনে, পুলিশ ভেরিফিকেশনে ডিজিটাল জন্ম নিবন্ধন এ ডিজিটাল নাগরিক সনদ লাগে।
নম্বর১৩.অন্যান্য ক্ষেত্রে ব্যবহার: এছাড়াও,বিভিন্ন সামাজিক এবং প্রশাসনিক কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন হতে পারে।
জন্ম নিবন্ধন একটি শিশুর মৌলিক অধিকার এবং এটি প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।
