জান্নাত লাভের সহজ উপায় ও আমল সম্পর্কে বিস্তারিত

জান্নাত লাভের সহজ উপায় ও আমল আল্লাহ তা’আ কুরআনে ও নবী রাসূলগন হাদিসে মুমিনদের বলে দিয়েছেন।

সেই আমল গুলো মুমিনবান্দাদের খুব সহজেই জান্নাতে পৌঁছে দেয়।

জান্নাত লাভের সহজ উপায় ও আমল

জান্নাত হলো মুমিন ও পুণ্যবানদের চিরস্থায়ী শান্তির বাসস্থান।

জান্নাত লাভের সহজ উপায় ও আমল সম্পর্কে বিস্তারিত
১। পূর্ণ ইমানঃ

জান্নাত লাভের জন্য সর্বপ্রথম আল্লাহ প্রতি ইমান আনতে হবে।
আল্লাহ এক ও অদ্বিতীয়।আল্লাহ তায়ালা সকল ক্ষমতার মালিক। আল্লার আদেশে সকল কিছু হয় পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে।

২। ইসলামী জ্ঞানার্জনঃ

জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। প্রিয় নবী (সা:) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জ্ঞানের খুঁজে কোনো পথে চলবে আল্লাহ তায়ালা তার জান্নাতের পথ সহজ করে দেবেন।’ (তিরমিজি : ২৬৪৬)

৩। তাকওয়া অবলম্বনঃ

 

তাকওয়া হচ্ছে, জান্নাত লাভের উৎকৃষ্ট উপায়। আল্লাহ তায়ালা বলেন-
واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة في المأوى
অর্থ : “আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল।” (সূরা আন-নাযিআত, আয়াত ৪০-৪১)

৪। যথাসময়ে নামাজ আদায় করাঃ

মহানবি (সা.) বলেছেন-
الصلوة مفتاح الجنة
অর্থ : সালাত হলো জান্নাতের চাবি ।

সালাত নিয়মিত নির্ধারিত সময়ে মধ্যে শহীহ্ সুদ্ধভাবে আদায় করলে, আল্লাহ তায়ালা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন।

প্রিয় নবী (সা:) বলেন, ‘যে ব্যক্তি যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং অবহেলা করে এর কোনোটি পরিত্যাগ করবে না, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন।

৫। মা-বাবার খেদমত করাঃ

যাঁরা মা-বাবার খেদমত করবে তাঁরা জান্নাত লাভ করবেন। আর যারা মা-বাবার অবাধ্য হবে এবং অবহেলা করবে তাঁরা যাবে জাহান্নামে।

প্রিয় নবী সা: বলেন, ‘যে ব্যক্তি মা-বাবা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেলো, তবুও সে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক।’ (সহিহ মুসলিম : ৬৪০৪)

৬। মুখ ও যৌনাঙ্গ হিফাজতঃ

মুখ ও গোপনাঙ্গ হিফাজতের মধ্যে রয়েছে, জান্নাতের নিশ্চয়তা।

রাসূলুল্লাহ সা: বলেন, ‘যে ব্যক্তি মুখ ও যৌনাঙ্গের হিফাজতের দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।’ (বুখারি : ৬৪৭৪)

৭।আয়াতুল কুরসি পাঠঃ

রাসূলুল্লাহ( সা:) বলেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।’ (সুনানুল কুবরা লিন্নাসায়ি : ৯৮৪৮)

৮। এতিম প্রতিপালনঃ

হযরত মুহাম্মদ (সা:) বলেন, ‘আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে একসাথে এমনভাবে থাকব’ Ñ এই বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলকে পৃথক ও একসাথে করে দেখিয়েছেন। (সহিহ বুখারি : ৫৩০৪)

৯। অজুুর পর কালিমা শাহাদাত পাঠঃ

নবী করিম (সা:) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে।’ (সুনানে আবু দাউদ : ১৬৯)

১০। তাহিয়্যাতুল অজু পড়াঃ

অর্থাৎ অজু করে দুই রাকাত নামাজ পড়া। রাসূলুল্লাহ(সা:) বলেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করে এবং একাগ্রচিত্তে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত।’ (আবু দাউদ : ১৬৯)

১১। আসমাউল হুসনা মুখস্থ করাঃ

আসমাউল হুসনা অর্থ আল্লাহ তা’লা গুণ বাচক নামসমূহ।
রাসূলুল্লাহ (সা:) বলেন, ‘আল্লাহ তায়ালার ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি : ২৭৩৬)
সৎকাজ, উত্তম চরিত্র ও নৈতিকতার অনুশীলন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালা
ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ মেনে চলতে হবে।

সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে
বিরত থাকতে হবে।

জানাযার নামাজ পড়ার নিয়ম ও কবর জিয়ারত করারদোয়া

জান্নাত লাভের দোয়া ও আমল এবং উপায় সম্পর্কে বিস্তারিত

Ali
Name: Ali AzGor Sheikh

Related Posts

কবর যিয়ারতের দোয়া ও মোনাজাতের  সঠিক  নিয়ম

কবর যিয়ারতের দোয়া ও মোনাজাতের সঠিক নিয়ম

কবর যিয়ারতের দোয়া ও মোনাজাত আমরা অনেক জানি না।কিন্তু কবর যিয়ারত করার দোয়া মুসলিম হিসাবে জানা অত্যন্ত জরুরী।চলুন জেনে নেওয়া যাক….কবর যিয়ারতের দোয়া ও মোনাজাতের সঠিক নিয়ম…

জানাযার নামাজ পড়ার নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া

জানাযার নামাজ পড়ার নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া

জানাযার নামাজ পড়ার নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া আমার অনেক জানি না।কিন্তু জানাযার নামাজের নিয়ম ও কবর জিয়ারত করার দোয়া মুসলিম হিসাবে জানা অত্যন্ত জরুরী। এই…

হজের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত

হজের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত

হজের নিয়ম কানুন ও কার্যক্রম হাজিদের অবশ্যই জানা গুরুত্বপূর্ণ। হজ হলো গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। ইসলামিক শরীয়াত অনুযায়ী নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি…

জান্নাত লাভের দোয়া ও আমল এবং উপায় সম্পর্কে বিস্তারিত

জান্নাত লাভের দোয়া ও আমল এবং উপায় সম্পর্কে বিস্তারিত

জান্নাত লাভ করা হলো মুমিনের জীবনের পরিপূর্ণতা এবং চূড়ান্ত সফলতা। জান্নাত হলো চিরশান্তির স্থান। সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। আল্লাহ তায়ালা বলেন-ولكم فيها ما…

ইসলামিক স্ট্যাটাস,পোস্ট ও উক্তি।

ইসলামিক স্ট্যাটাস,পোস্ট ও উক্তি।

ইসলামিক স্ট্যাটাস মানে যে স্ট্যাটাসে মাধ্যমে আমদের ইসলামিক জ্ঞান দক্ষতা অনুভূতি দৃড়তা বৃদ্ধি করে এবং আদর্শ জীবন ধারণে উৎসাহিত করে থাকে তাকে ইসলামিক স্ট্যাটাস/ পোস্ট বলে। আজকের…

ফরজ নামাজ পড়তে কি কি লাগে জেনে রাখুন বিস্তারিত

ফরজ নামাজ পড়তে কি কি লাগে জেনে রাখুন বিস্তারিত

ফরজ মানে অবশ্য পালনীয়। so ফরজ নামাজ অবশ্যই পড়তেই হবে। ফরজ নামাজ না পড়লে আল্লাহর হুকুম /আদেশ অমান্য করা হলো। আল্লাহর আদেশ অমান্য করাই বড় ধরনের গুনাহ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *