ডিজিটাল মার্কেটিং হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া,
যে Digital technic/ টেকনিকের মাধ্যমে পন্যের প্রচার, বিজনেসের প্রচার ও পণ্যের গুণমান সম্পর্কে সচেতনতা এবং সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করানোই ডিজিটাল মার্কেটিং।
ব্যাপক অর্থে ডিজিটাল মার্কেটিংঃ
ডিজিটাল শাব্দিক অর্থ আধুনিক পদ্ধতি আর মার্কেটিং অর্থ প্রচার করা।
একত্রে ডিজিটাল মার্কেটিং মানে ইন্টারনেট ও অনলাইন প্লাটফর্ম গুলিতে সক্রিয় থাকা অসংখ্য লোকেদের লক্ষ্য করে পন্যের প্রচার,
বিজনেসের প্রচার ও পণ্যের গুণমান সম্পর্কে সচেতনতা এবং সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়।
এখন সেই প্রচারটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে(SMM), হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে (SEM),
কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে(SEO), আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে(EM)।
অন্যথায় ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পন্যের প্রচার, বিজনেসের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং।
এছাড়া মোবাইল, স্মার্ট ফোন, ট্যাব, ডেক্সটপে সরাসরি (ইন্সট্যান্ট) মেসেঞ্জিং,
ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের (App’s) এর মাধ্যমে পণ্যের প্রচার প্রচারণাকে ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে
ইতিমধ্যে বুঝেই গেছেন, গ্লোবাল ডিজিটাল বিশ্বে নিজের পণ্যকে ও নিজের স্কিল ও ব্যবসার অস্তিত্ব টিকিঁয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শিক্খার কোনো বিকল্প ওয়ে নেই বললে চলে।
ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহঃ
ডিজিটাল মার্কেটিং এর বহুত ধাপ রয়েছে । যে ধাপগুলি প্রয়োগ করেই মূলত Digital/ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন।
নিচে ক্রমানুসারে কতগুলো গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে জানতে পারবেন। চলুন দেখে নেই।
- SMM(সোশ্যাল মিডিয়া মার্কেটিং)।
- SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং)।
- SEM (সার্চ ইঞ্জিন মার্কেটিং)।
- Insurance Marketing (ইন্সুইরেন্স মার্কেটিং)
- P.I(প্লানিং মার্কেটিং)
- A.I (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মার্কেটিং)
- Contain Creation(কন্টেন্ট মার্কেটিং)।
- Affiliates marketing(এফিলিয়েট মার্কেটিং)।
- Gaming (গেমিং মার্কেটিং)।
- Email Markating(ইমেইল মার্কেটিং)।
- ই-কমার্স প্রোডাক্ট মার্ক (E-Com)
- C.P.A(মার্কেটিং)।
ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা কেন প্রয়োজন?
ইন্টারনেট সংযোগের ফলে পুরো পৃথিবী জুড়ে সৃষ্টি হয়েছে গ্লোবাল্ইজেশন। গ্লোবাল্ইজেশন এর দুনিয়ায় Digital Marketing একটি অপরিহার্য অংশ।
ইন্টারনেট ও গ্লোবাল্ইজেশনের কারণে মানুষ খুব সহজে যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে সঠিক তথ্য জেনে বুঝে তারপর ক্রয় করছে।
তাছাড়া মানুষের আগের মত সময় নেই এবং মানুষ এখন দোকানে দোকানে ঘুরে ঘুরে পন্য পছন্দ করা, তারপর দরদাম করে কেনা।
এভাবে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।
তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিৎ Digital Marketing এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া।

আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।
• গ্লোবাল নেটওয়ার্কিং বিশ্বে প্রায় 2.5 Billion মানুষ ফেসবুক সহ আরো একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে। আর এই সংখ্যাটি প্রতিনিয়ত অতি দ্রুত হুহু করে বাড়ছে ।
মানুষ যত বেশি নেটওয়ার্কের আওতাধীণ হচ্ছে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন।
আর ইন্টারনেটে পণ্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আমাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারার কথা।
• মোবাইল নির্মাতা কোম্পানির জরিপ মতে বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৮ জন মোবাইল ফোন ব্যাবহার কর।
আর এই সংখ্যাটি প্রতিনিয়ত অতি দ্রুত হুহু করে বাড়ছে। বর্তমানে অনেক মানুষ আছে যারা একাধিক ফোন ইউজড করেন শুধু মাত্র তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে।
আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের সাথে যুক্ত।
তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাও বাড়বে।
প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
• জরিপ অনুযায়ী সমগ্র বিশ্বের প্রায় ৬০% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। প্রায় ৭০% ক্রেতা ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই করেন।
প্রায় ৪৫%ক্রেতা ওয়েবসাইটে এসে পন্য সামগ্রিই যাচাই বাছাই ও পছন্দ করেন এবং ৮০% মানুষ বিক্রেতার সাথে কথা বলতে চাই কারণটা হচ্ছে, ক্রেতা সোশ্যাল মিডিয়া থেকে
তাদের পছন্দের পণ্য সম্পর্কে আগাম তথ্য এবং রিভিউ জানতে পারে এবং বিশ্বস্ত তার সাথে পণ্য ক্রয় করে ফেলে।
আসুন এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?
দেখুন, বর্তমান বিশ্বের হাট বাজার মারকেট ব্যবস্থা যেভাবে ডিজিটালাইজে রূপ নিচ্ছে।
সেই সব দিন আর অনেক দূরে নয়, যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য ক্রয়/বিক্রয় বন্ধ করে দিবে।
আপনা আপনি তারা সবকিছু অনলাইনেই কিনে নিবে। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে।
আর মানুষ শুধু শুধু সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যেকোন পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারী অভিজ্ঞতার সাহায্যে জেনে নিতে পারে।
আর পছন্দ হলে সেই পণ্য কিংবা প্রডাক্ট একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে।
ইতিমধ্যে এই অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভরশীল।
আপনি এখনই যদি নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে না তুলতে পারেন, তাহলে আপনি এই আধুনিক বাজার ব্যবস্থায় সফল ভাবে টিকে থাকতে পারবেন না।
এটার মূল কারণ আপনার পণ্য সম্পর্কে মানুষ/ক্রেতা যদি অনলাইনে জানতেই না পারে, কিংবা আপনার পণ্য যদি অনলাইনে কিনতে না পারে, তাহলে কোন ক্রেতাই আপনার পণ্য কিনবে না।
আপনি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাকে সফলও সফল্যমন্ডিত হিসাবে দেখতে চান তাহলে এখনি উপযুক্ত সময়।
নিজেকে এবং নিজের ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর আওতায় নিয়ে এসে, ক্রেতার সামনে আকর্ষনীয়ভাবে নিজের পণ্যকে তুলে ধরার।
