ই-পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগে বিস্তারিত|নতুন পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র। সকল ধরনের পাসপোর্ট করার ডকুমেন্টস সমূহ।
পাসপোর্ট হলো এক ধরনের ভ্রমণ ডকুমেন্টস, যেটি সাধারণত একটি দেশের সরকারকর্তৃক জারি করা হয়।পাসপোর্টে ব্যাক্তির/নাগরিকদের সত্যায়িত পরিচয় পত্র।
পাসপোর্ট করতে নাগরিকের কি কি নথিপত্র/ কাগজপত্র লাগে এই সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই than অফিসে গিয়ে নানাবিধ বিড়ম্বনায় পড়েত হয়।
সাধারণত আঞ্চলিক পাসপোর্ট অফিস কেন্দ্রিয় জেলা শহর কিংবা উন্নত বিভাগীয় শহরে অবস্থিত হওয়ার as a result ফলে পাসপোর্ট অফিসে যাতায়াত সকলের জন্য খুব একটা সহজ হয় না।
এতে করে সকলের সময় এবং অর্থ উভই ব্যায় হয়। এসবের পরেও যদি পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সাথে না নিয়ে যাওয়ার জন্য আবেদনটি সম্পন্ন না হয় তারচেয়ে কষ্ট আর কোথাও নেই।
তাই আমরা জানতে চলেছি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ইমিগ্রেশন হতে সর্বশেষ নির্দেশাবলীতে ই পাসপোর্ট করতে
যে সব কাগজপত্রের প্রয়োজন হয় এবং পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র জমা নিয়ে থাকে কিংবা চেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ই-পাসপোর্ট করতে কি কি লাগে বিস্তারিত।
বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ সুস্পষ্ট নির্দেশনা ২৩ অক্টোবর ২০২২ অনুসারে ই পাসপোর্ট করতে ব্যাক্তির /নাগরিকের জাতীয় পরিচয়পত্র (NID Card)
অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) প্রয়োজন। তার সাথে নাগরিকত্ব সনদ এবং পেশার প্রমাণপত্র জমা দিতে হয়।

- সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে GO অথবা NOC প্রয়োজন।
উপরে উল্লেখিত মৌলিক বিষয়গুলো ছাড়াও আরো বেশ কিছু কাগজপত্র ই পাসপোর্ট আবেদনের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হয়।
আবেদনকারীর বয়স, পেশা, (বিদ্যুৎ বিলের কাগজ) পূর্বে পাসপোর্ট থাকা বা না থাকার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে।
ই-পাসপোর্ট আবেদন করা হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হয় তা হচ্ছে অনলাইনে কিংবা ব্যাংক ড্রাফের মাধ্যমে ই-পাসপোর্ট ফি প্রদান করা।
এর পরেই চলে আসে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংকলন।
১মাস বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের জন্য প্রয়োজনীয় কাগজপত্র…
- মূল জাতীয় পরিচয় পত্র (NID Card) এবং এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের সামারি – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- চারিত্রিক সনদ পত্র
- • পেশাগত সনদের ফটোকপি
১-২০ বছরের কম বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র( NID)নেই তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র…
- অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (BRC) ও এর ফটোকপি।
- পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র (NID Card) এর ফটোকপি।
- ই পাসপোর্ট আবেদনের – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশার সনদ পত্র।
- ছাত্র ছাত্রী হলে Student ID / Certificate
সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে কি কি লাগে।
সরকারি অধিনস্ত কর্মকর্তা কিংবা কর্মচারীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের থেকে একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার।
এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।
NOC: যদি কোনো সরকারি চাকরিজীবী নিজ প্রয়োজনে পাসপোর্ট করেন তাহলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (No Objection Certificate) সংগ্রহ করতে হয়
GO: সরকারি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।

নির্দেশনা:
আপনার উপরে উল্লেখিত সকল কাগজ পত্র/ডকুমেন্টস থেকে থাকে তাহলে দালাল পরিহার করুন।কারণ দালালের খপ্পরে পড়লে সময় ও অর্থ দুটোই বেশি ব্যায় হবে।
ফ্রি গেমস সম্পর্কে বিস্তারিত তথ্য
