ফেসবুক স্মার্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রহনযোগ্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
শুনে খুশি হবেন যে, ফেসবুক এখন যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো আধুনিক।
ফেসবুকই এখন প্রফেশনাল টাকা ইনকামের মাধ্যমে হয়ে উঠেছে।ফেসবুক থেকে যে কেউ ভিন্ন ভিন্ন ভাবে অর্থ উপার্জন করতে পারে।
শুধু আপনার ফেসবুক সেটিংসে গিয়ে প্রফেশনাল মুড সুইচটি অন করতে হবে। তারপর ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন করতে হবে।
চলুন জেনে নি ফেসবুক মনিটাইজেশন কী?
মনিটাইজেশন অর্থ হচ্ছে পর্যবেক্ষন। অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়মিত ফেসবুক টিম পর্যবেক্ষন (দেখাশোনা) করবে
এবং শর্তসাপেক্ষে টাকা প্রদান করবে।এই কাজকে মনিটাইজেশন বলে।
মানিটাইজেশন এমনি এমনি পাওয়া যায় না , মানিটাইজেশনের জন্য আবেদন করা লাগে।
আপনারা যখন মনিটাইজেশনের আবেদন করবেন। আপনাদের ফেসবুক টিম কিছু শর্ত দেবে, শর্ত মেনে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে হবে।

শর্তসমূহ পরিপূর্ণ পালন করার কারণে ফেসবুক টিম আপনাকে টাকা দেবে।
চলুন জেনে নি মনিটাইজেশনের শর্ত সমূহ।
- Follwer (ফলোয়ার)
- View (ভিউ)
- Share Video (শেয়ার ভিডিও)
1.Follwer (ফলোয়ার)
শর্তানুযায়ী প্রথমে সেই ফেসবুক অ্যাকাউন্টে ৫০০০ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে।
৫০০০ হাজার ফলোয়ার হয়ে গেলেই আপনি ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
2.View Time ( ওয়াচ টাইম)
৩০ দিনের মধ্যে ৬০ হাজার মিনিট ভিডিও View সংগ্রহ হতে হবে । তিন সেকেন্ডের কম সময় দেখা ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হয় না।
যে ভিউয়ার কোনো ভিডিও এক মিনিটের বেশি সময় ধরে দেখবে শুধু তার ওয়াচ টাইম গণনা করা হয়।
এভাবে আপনাকে ৩০ দিনের মধ্যে ৬০ হাজার মিনিট View Time ( ওয়াচ টাইম) সংগ্রহ করতে হবে।
3.Share Video (শেয়ার ভিডিও)।
নিয়মিত ইউনিক টেক্স ও ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে। কম পক্ষে টেক্স হলে ৩৫০ ওয়ার্ড এবং ভিডিও হলে মাসে ৫টি ভিডিও

অথবা ৫টি ফেসবুক লাইভ আপনাকে তিন মিনিট বা তিন মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করতে হবে।
আপনারা যত বড় ভিডিও আপলোড করবেন তত লাভ।বড় ভিডিও হলে ওয়াচ টাইম বেশি হবে ।
বিদ্রঃ কপিরাইট কনটেন্ট মনিটাইজেশন সকলকে দেওয়া হয় না কারণ এটা ফেসবুক টিমের একান্ত পছন্দের বিষয়।
সুতরাং কপিরাইট পরিহার করুন।
সুস্থ থাকুন, ভাল থাকুন।
