জান্নাত লাভ করা হলো মুমিনের জীবনের পরিপূর্ণতা এবং চূড়ান্ত সফলতা। জান্নাত হলো চিরশান্তির স্থান। সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত।

আল্লাহ তায়ালা বলেন-ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون –অর্থ : “সেখানে (জান্নাতে) তোমাদের মন যা চাইবে তা-ই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি
করবে তাও তোমাদের দেওয়া হবে।” (সূরা হা-মীম আস্ সাজদাহ, আয়াত ৩১)।
আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন জান্নাত লাভের আমল ও উপায়সমূহ।
আল্লাহ তায়ালা মুমিনদের পুরস্কার সরুপ আটটি জান্নাতে ব্যাবস্তা করে রেখেছেন।
চলুন জেনে নেই জান্নাত লাভের আমল ও উপায় :
জান্নাত হলো মুমিনদের ও পুণ্যবানদের বাসস্থান।জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ তায়ালার প্রতি ইমান আনতে হবে।
ইমানের ৭টি বিষয় রয়েছে ১। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ২।ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস ৩। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ৪। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস ৫। আখিরাতের প্রতি বিশ্বাস ৬। তাকদিরের প্রতি বিশ্বাস ৭। মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই ৭টি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়া।
আকাইদের সব বিষয়ের উপর অর্থাৎ( ইমান,নিফাক,আল-আসমাউল হুসনা,রিসালাত,খতমে নবুয়ত,আখিরাত,শাফাআত,জান্নাত,জাহান্নামে প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করা।
নেক (ভালো) কাজ করতে হবে।নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ অর্থাৎ (ফজর,জোহর,আসর,মাগবির
ও ঈশার) নামায নির্ধারিত সময়ে মধ্যে সুন্দরভাবে আদায় করতে হবে।
মহানবি (সা.) বলেছেন-
الصلوة مفتاح الجنة
অর্থ : সালাত হলো জান্নাতের চাবি ।
নামাযের পাশাপাশি রমযানের ৩০টি রোযা পালন, সহিহ শুদ্ধ ভাবে হিসাব নিকাশ করে যাকাত আদায় করতে হবে ও হজ করতে হবে।
তাছাড়া অন্যান্য
সৎকাজ, উত্তম চরিত্র ও নৈতিকতার অনুশীলন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালা
ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে
বিরত থাকতে হবে।
আল্লাহ তায়ালা বলেন-
واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة في المأوى
অর্থ : “আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল।” (সূরা আন-নাযিআত, আয়াত ৪০-৪১)
সুতরাং আমরা সব সময় নেক আমল করব। কোনো অবস্থাতেই আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ অমান্য করব না। তাহলেই আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারব।
ফরজ নামাজ পড়তে কি কি লাগে জেনে রাখুন বিস্তারিত
নামাজ কত প্রকার এবং কী কী বিস্তারিত
ইসলামিক স্ট্যাটাস,পোস্ট ও উক্তি।
