ফেসবুক ব্যাবহার কারীর সংখ্যা পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত। ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন।
কেউ আইডি কেউ পাসওয়ার্ড ভুলে জান, কারও আবার ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হয়ে যায়।
এই সকল সমস্যা সমাধানের জন্য ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ টিম তৈরি করেছে।

উল্লেখিত সকল সমস্যা সমাধানের জন্য ফেসবুক কর্তৃপক্ষ যোগাযোগের বেশ কিছু অফিশিয়াল মাধ্যম চালু করেছে।
চলুন জেনে নেওয়া যাক ফেসবুকের কারিগরি সহায়তা নেওয়ার মাধ্যমগুলো-
-
ফেসবুক টিমস কারিগরি সহায়তা নেওয়ার ৩টি মাধ্যম অফিশিয়াল ভাবে চালু করেছে।
পদ্ধতি গুলো হলো-১.হেল্প সেন্টার ২.সাপোর্ট ইনবক্স ও ৩.ই–মেইল যোগাযোগ। এছাড়াও অতিরিক্ত একটা পদ্ধতি হল ক্রিয়েটর সাপোর্টার।
চলুন কথা না বাড়িয়ে শুরু করি ফেসবুক কারিগরি সহায়তা নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
হেল্প সেন্টারঃ
বিভিন্ন সমস্যার সমাধানের দিকনির্দেশনা দিতে হেল্প সেন্টার রয়েছে ফেসবুকের।বছরে ৩৬৫ দিন এবং দিনে ২৪ঘন্টা এক্টিভ থাকে।
হেল্প সেন্টারে ফেসবুকের বিভিন্ন সুবিধা ব্যবহারের কৌশল জানার পাশাপাশি সমস্যা সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাবে।
সমস্যার ধরন বুঝে প্রশ্ন নির্বাচন করলেই সে বিষয়ের যাবতীয় সমাধান জানিয়ে থাকে ফেবু হেল্প সেন্টারটি।
ফলে ব্যবহারকারীরা নিজেরাই সাধারণ সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন।
হেল্প সেন্টার চালুর জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাব নির্বাচন করতে হবে।
এরপর ‘হেল্প সেন্টার’ নির্বাচন করলে নতুন একটি পেজে ‘হাউ ক্যান উই হেল্প ইউ?’ অপশন পাওয়া যাবে।এরপর নিচে থাকা সার্চ বারে সমস্যার ধরন লিখলেই সে বিষয়ের সমাধান জানা যাবে।
সাপোর্ট ইনবক্সঃ
কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে অভিযোগ করার পর সেটির অবস্থা জানার জন্য সাপোর্ট ইনবক্স সুবিধা রয়েছে ফেসবুকের।
সাপোর্ট ইনবক্স সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘সাপোর্ট ইনবক্স’ ট্যাবে ক্লিক করলেই ‘রিপোর্ট’ অপশন পাওয়া যাবে।
অপশনটিতে ক্লিক করলে আপনার করা অভিযোগের বিষয়ে ফেসবুক কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যাবে। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করলে, সে তথ্য জানা যাবে ‘ইউর অ্যালার্টস’ অপশনে।
ই–মেইলে যোগাযোগঃ
দ্রুত সমস্যা সমাধানে সরাসরি ই–মেইলের মাধ্যমেও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য বেশ কিছু ই–মেইল ঠিকানাও রয়েছে ফেসবুকের।
সাধারণ যেকোনো সমস্যার জন্য support@fb.com, সংবাদ জানার জন্য press@fb.com, ফিশিং হামলার বিরুদ্ধে অভিযোগ করার জন্য phish@fb.com এবং সাইবার নিপীড়ন করলে abuse@fb.com ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ক্রিরেটর সাপোর্টার :
ফেসবুক অ্যাকাউন্ট ব্লু মার্ক ভেরিফাই, মনি টাইজেশন, রিকগ্নেশ, কপিরাইট ইত্যাদি অভিযোগ জানার জন্য ক্রিরেটর সাপোর্টা সুবিধা রয়েছে ফেসবুকের।
আপনার করা অভিযোগের বিষয়ে ফেসবুক কী পদক্ষেপ নিয়েছে, তা জানা যাবে। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করলে, সে তথ্য বিস্তারিত জানিয়ে দেবে ফেসবুক।
সর্বশেষ কথা
উপরে উল্লেখিত সকল প্রকার সমস্যা সমাধান পেতে হেল্প সেন্টার, সাপোর্ট ইনবক্স, ই–মেইল যোগাযোগএবং ক্রিয়েটর সাপোর্টাসে নিজে যোগাযোগ করে সমাধান নিতে পারেন। প্রযুক্তিপ্রযুক্তি ভালো কাজে ব্যাবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ
